ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত ৯৯ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার নতুন করে আরও ২০ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়।
আক্রান্তদের মধ্যে ২৭ জনকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা রাজাধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহ আলম বলেন, ‘আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধপত্র ও মশারি সরবরাহ করা হচ্ছে। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি।’
ইত্তেফাক/নূহু

