মাদারীপুরের শিবচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু রোধে ৬ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুদ্দিন খানের সভাপতিত্ব ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীদের মধ্যে ডেঙ্গু রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করে উপজেলা প্রশাসন।
এসময় সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার অনুপম রায়, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. রাজিব ঢলী, সাধারণ সম্পাদক আসিফ মাদবর, বরহামঞ্জ সরকারি কলেজের ভিপি শায়েখ হাওলাদর, জিএস মিজুর রহমান, এজিএস তাইয়াবা ইসলাম, পৌর ছাত্র লীগের সভাপতি হাবিব বেপারী, সাধারণ সম্পাদক সৌরভসহ ছাত্রলীগের নেতা কর্মীরা।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুদ্দিন খান বলেন, আমাদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী আমাদেরকে ফোন করে ডেঙ্গুরোধে কাজ করার নির্দেশ দেন। তার নির্দেশেই আমারা সচেতনতামূলক ক্যাম্পেইন করছি। উপজেলার প্রতিটি গ্রামে আমাদের ক্যাম্পেইন কাজ অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, আমরা মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট তৈরি করেছি। সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি প্রতিটি ছাত্র-ছাত্রীদের মধ্যে লিফটেল বিতরণের মাধ্যমে তাঁদের পরিবারকেও আমার সচেতন করছি। আমাদের এই সচেতনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এমআই
