ভারতের লোকসভায় পাস হয়ে গেলো কাশ্মীরের মর্যাদা ক্ষুণ্ন করে আনা বিজেপির বিল। এর ফলে ভারতীয় সংবিধানে কাশ্মীরের বিশেষ মর্যাদা আর থাকলো না। পাল্টে গেলো ৭০ বছরের ইতিহাস। জম্মু ও কাশ্মীর রাজ্য হয়ে গেলো লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দুইটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল।
বিজেপির আনা বিলটির পক্ষে ভোট পড়ে ৩৬৬টি। আর ৬৬ জন লোকসভা সদস্য ভোট দেন বিপক্ষে। বিপুল সংখ্যক লোকসভা সাংসদ বিরত ছিলেন ভোট দেয়া থেকে। এর আগেই বিলটি রাজ্যসভায় পাশ করা হয়।
এর আগে সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে জানান, জম্মু-কাশ্মীর আর রাজ্য থাকবে না। হবে লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দুইটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল।
আরও পড়ুনঃ কাশ্মীরকে আরেক ফিলিস্তিন বানাচ্ছে বিজেপি: সিপিআইএম
বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের রাজ্য সভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।
ইত্তেফাক/টিএস
