কেশবপুরে আরও দুই ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:৩৫

যশোরের কেশবপুরে মঙ্গলবার আরও দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে উপজেলার সন্যাসগাছা গ্রামের মতিয়ার জোয়াদ্দারের ছেলে রাসেলকে (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর মূলগ্রামের মানিকের স্ত্রী কবিতা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমি জানান। 

এদিকে “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” ডেঙ্গু প্রতিরোধে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে শহরে র‌্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষায় পর্যাপ্ত এনএসআই-১ ডেঙ্গু স্টীপ নেই বলে জানা গেছে। 

আরও পড়ুন : খুলনায় ব্যবসায়ী হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হারুন অর রশীদ বলেন, জ্বর সহ ডেঙ্গু সন্দেহ হলে তাদেরকে রক্ত পরীক্ষার উপদেশ দেয়া হচ্ছে। স্থানীয়ভাবে এনএসআই-১ ডেঙ্গু স্টীপ ক্রয় করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে। জরুরি ভিত্তিতে তা ক্রয় করা হবে। 

উল্লেখ্য, এ দু’জনসহ কেশবপুর ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

ইত্তেফাক/কেআই