ঈদে নাগরিক টিভিতে ১৪ সিনেমা

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২০:২৩

বিনোদন রিপোর্ট

 

এবার ঈদুল আজহায় নাগরিক টিভি তার দর্শকদের জন্য ১৪টি ছবি প্রচার করবে বলে জানিয়েছে।

ঈদের এই ১৪টি সিনেমার ভেতর রয়েছে ঈদের দিন সকাল ১০টায় ‘তোমাকে চাই’। এতে অভিনয় করেছেন সালমান শাহ ও শাবনূর। দুপুর ২টা ৩০ মিনিটে ‘ফুল অ্যান্ড ফাইনাল’। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। দ্বিতীয় দিন সকাল ১০টায় ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। অভিনয় করেছেন মান্না, শাবনূর, পূর্ণিমা প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। এতে অভিনয় করেছেন শাকিব খান, রোমানা ও অপু। তৃতীয় দিন সকাল ১০টায় ‘আব্বাজান’। অভিনয় করেছেন মান্না ও সাথী। দুপুর ২টা ৩০ মিনিটে ‘বিয়ে বাড়ি’। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান ও রোমানা। চতুর্থ দিন সকাল ১০টায় ‘মন যেখানে হূদয় সেখানে’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে ‘সুলতান’। অভিনয় করেছেন মান্না ও পূর্ণিমা। পঞ্চম দিন সকাল ১০টায় ‘জেল থেকে বলছি’। এতে অভিনয় করেছেন মান্না-পূর্ণিমা। দুপুর ২টা ৩০ মিনিটে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ৬ষ্ঠ দিন সকাল ১০টায় ‘স্বপ্নের বাসর’। এতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর ও রিয়াজ। দুপুর ২টা ৩০ মিনিটে ‘হূদয় শুধু তোমার জন্য’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও শাবনূর। ৭ম দিন সকাল ১০টায় ‘আনন্দ অশ্রু’। এতে অভিনয় করেছেন সালমান শাহ ও শাবনূর। দুপুর ২টা ৩০ মিনিটে ‘ফুল নেব না অশ্রু নেব’। ছবিটিতে অভিনয় করেছেন শাবনূর ও রিয়াজ।