১০ শতাংশ হারে মিলবে গৃহঋণ

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:০৩

বিপ্রপার্টি ও ইস্টার্ন ব্যাংকের

সমঝোতা চুক্তি

বড়ো রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সমপ্রতি একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, বিপ্রপার্টির গ্রাহকরা ইবিএল থেকে অগ্রাধিকার ভিত্তিতে ১০ শতাংশ হারে গৃহঋণ পাবেন। এক্ষেত্রে তাদের ০.৫০ শতাংশ প্রোসেসিং ফি দিতে হবে।

সম্প্রতি ইবিএল-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিপ্রপার্টি ডটকম লিমিটেডের সিইও মার্ক নসওয়ার্দি এবং ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে সই করেন।

এ সময় ইবিএল-এর হেড অব অ্যাসেটস তাসনিম হোসেন, হেড অব রিটেইল অ্যাসেটস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, বিপ্রপার্টি ডটকমের পক্ষে করপোরেট বিজনেস ম্যানেজার মো. জায়েদুল ইসলাম, মানবসম্পদ বিভাগের প্রধান মো. রেজাউল হাসান শরীফ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি