এসএ গেমস
প্রশিক্ষণ ক্যাম্প
স্পোর্টস রিপোর্টার
ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিতব্য এসএ গেমস প্রশিক্ষণ ক্যাম্পে থাকা আট জন ক্রীড়াবিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। এদের মধ্যে কাবাডি খেলোয়াড় মোসলেমার শারীরিক অবস্থা একটু খারাপ। তাই চলমান ডেঙ্গু আতঙ্কে প্রশিক্ষণ ক্যাম্প আগাম ছুটি দেয়া হয়েছে।
এ ছুটি আগেই ঠিক করা ছিল। ১০ হতে ১৫ আগষ্ট পর্যন্ত ছুটি থাকবে। ১৫টি ক্যাম্প এক সঙ্গে ছুটিতে যাবে। কিন্তু ডেঙ্গুর কারণে দুই দিন আগেই ছুটি দেয়া হয়েছে। ৮ আগস্ট থেকে ছুটি বাড়িয়ে ১৬ আগস্ট করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ডেভেলপম্যান্ট অ্যান্ড ট্রেনিং কমিটির সদস্য সচিব এ কে সরকার।
তিনি জানান ডেঙ্গু পরিস্থিতির কারণে ছুটি বাড়িয়ে দিতে হয়েছে। ঈদের ছুটি আগেই নির্ধারিত ছিল। কিন্তু ডেঙ্গুর প্রকোপ প্রশিক্ষণ ক্যাম্পের পরিকল্পনা নতুন করে ভাবিয়ে তুলেছে। আগে প্রশিক্ষণ ক্যাম্পে অবস্থান করতে পারতেন ক্রীড়াবিদরা এবার সেটা হচ্ছে না ডেঙ্গুর কারণে।
