রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের উদ্যোগে হাজীগঞ্জ-সোনাইমুড়ি খাল তথা বিরেন্দ্রখালের ময়লা-আবর্জনা, কচুরিপানা, পরিষ্কার ও সংস্কার দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা মঞ্চের সামনে সংগঠনের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তাগণ শহরের ওপর দিয়ে বয়েচলা রামগঞ্জ-হাজীগঞ্জ খালের মাত্র দেড় কিলোমিটার পরিষ্কার ও সংস্কারের দাবি জানান। মানববন্ধন কর্মসূচি চলাকালীন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংস্কারের আশ্বাস দেন।
