বগুড়ায় বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২৮

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নের চামুরপাড়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শেফালী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শেফালী বেগমের স্বামী আব্দুল গফুর ওরফে ফকিরার ঘরে বিদ্যুতের সাহায্যে অটো ভ্যানের ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। শেফালী বেগম বিদ্যুতের বোর্ড থেকে অটো ভ্যানের তার খুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে। সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক শেফালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।