গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
খরতাপে রংপুরের গঙ্গাচড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তার ওপর পাল্লা দিয়ে উপজেলার সর্বত্র বাড়ছে লোডশেডিং।
স্থানীয় লোকজন জানান, এরকম অবস্থা কয়েকদিন থেকে চললেও মঙ্গলবারের অবস্থা খুবই কঠিন। মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। মেঘহীন আকাশ। যেন আগুনের ফুলকি ঝরছে আকাশ থেকে। সূর্যের তীর্যক রশ্মি মানুষকে কাহিল করে ফেলেছে। সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত লোকজনের রাস্তাঘাটে উপস্থিতি থাকলেও দুপুরের পর থেকে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা গেছে। নিতান্ত প্রয়োজন ছাড়া লোকজন বাহিরে বের হননি। এ অবস্থায় উপজেলার বিভিন্ন এলাকায় ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
স্থানীয় পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর জোনাল অফিস-এর বুড়িরহাট সাব-স্টেশন সূত্রে জানা যায়, পিক আওয়ারে চাহিদা ১০ মেগওয়াটের ওপরে। সেখানে পাচ্ছেন ছয় থেকে সাড়ে ছয় মেগাওয়াট।
মঙ্গলবার দিনের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
