খোলা বাজারে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীর ৭ দিনের জেল

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৮:৪৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে খোলাবাজারে পেট্রোল বিক্রি করায় কেশব রায় নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত কেশব রায় উপজেলার সোনাহার ইউনিয়নের বাসিন্দা। তিনি একজন মোটরপার্টস ব্যবসায়ী।

প্রশাসন জানায়, মোটরপার্টসের দোকানে ৩০০ টাকা লিটার দরে অবৈধ পথে তেল বিক্রি করছে। অভিযান পরিচালনা করে ব্যবসায়ী কেশব রায়কে অবৈধভাবে তেল মজুদ ও সংরক্ষণ করার অপরাধে ও আইন লঙ্ঘন করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায়’ বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

ইউএনও ও ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, অভিযানে ২৭ লিটার পেট্রোল বিক্রির ৩ হাজার ১৩২ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তেলের অবৈধ মজুতরোধ ও দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ইত্তেফাক/এপি