বিনোদন জগতের নতুন ঠিকানা ‘তাকওয়া ভিলেজ’

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৫:০৭

পারিবারিক পরিবেশ, পরিচ্ছন্ন রুচি ও মূল্যবোধের নতুন ধারণা নিয়ে যাত্রা শুরু করেছে ‘তাকওয়া ভিলেজ’। একই সঙ্গে জৈব কৃষি খাদ্যপণ্য উৎপাদন এবং মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় বুধবার (১ এপ্রিল) বিকেলে ‘তাকওয়া ভিলেজ’, ব্যাংকক হাসপাতাল এবং লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড (বাংলাদেশ)-এর মধ্যে যৌথভাবে মেডিক্যাল সেবা পরিচালনার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকক হাসপাতাল (বাংলাদেশ)-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. নীলাঞ্জন সেন। তিনি বলেন, “তাকওয়া ভিলেজের স্বপ্নযাত্রার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

আলোচনায় তাকওয়া ভিলেজের চেয়ারম্যান শামীম রেজা বলেন, “পূর্বাচল সংলগ্ন ২৫ বিঘা জমির ওপর গড়ে ওঠা তাকওয়া ভিলেজে পাঁচতারকা মানের হোটেল, রিসোর্ট, জৈব কৃষি পণ্য উৎপাদন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজিব আহমেদ অর্গানিক খাদ্যপণ্য উৎপাদন এবং কমিউনিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

তাকওয়া ভিলেজের পরিচালক কমান্ডার মো. শফিকুল ইসলাম বলেন, “মানবিক, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এ সময় প্রফেসর সাইফুল হোসেন সুস্থ জীবনের জন্য মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কর্নেল এহিয়ার রহমান (অব.), নির্বাহী পরিচালক ওবাইদুল হক, পরিচালক ডা. ইনামুল হক টিটু, ডা. কৌশিক আহমেদ, কল্লোল দাস, গাজী বিল্লাল হোসেন, আব্দুল্লাহ হেল বাকী, মাহফুজ আহমেদ, মনিরুল ইসলাম, মো. আলী শাহ, মো. শহিদুল্লাহ, মো. এনামুল হক, এইচ. এম. কামরান, মহসিন মুন্সি, মো. আলমগীর হোসেন, মাসুম আকন্দসহ অনেকে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাকওয়া ভিলেজ লিমিটেডের পরিচালক ফারুক মাহমুদ।

ইতেফাক/এএইচপি