বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু, গুজব ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার ১২টি উপজেলার পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় ছিল ডেঙ্গু, গুজব ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতাই যথেষ্ট।’
বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট নির্বাচনী) এলাকার সংসদ সদস্য মো. হাবিবর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ, বগুড়ার সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ড. শাহজাহান আলী, পল্লী উন্নয়ন একাডেমীর অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) মো. আব্দুস সামাদ, ইউএনএফপিএ এর প্রতিনিধি তামিমা নাসরিন, পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু।
আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়িকে এলোপাথাড়ি কোপ, শাশুড়ির মৃত্যু
অনুষ্ঠান শুরুর আগে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান ডেঙ্গু ও গুজব প্রতিরোধে সামাজিক গণসচেতনতা সৃষ্টির জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
ইত্তেফাক/অনি

