মুন্সীগঞ্জ প্রতিনধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবলীগ নেতাকে হাতুড়িপেটার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীনগরের বাড়ৈখালী বাজারে এই বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুক্রবার মিলনের ওপর হামলা করেছে রনী বাহিনী। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমাইয়ুন আহমেদ।
থানা যুবলীগ নেতা নুরু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগ সদস্য আবিদুর রহমান সানু, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক সেন্টু মেম্বার, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ।
