৪৮ মামলার আসামি চট্টগ্রামের এক শিল্পপতিকে ঢাকা থেকে গ্রেফতার

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০০:১৩

ঢাকা থেকে চট্টগ্রামের এক শিল্পপতিকে গ্রেফতার করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশের একটি দল। ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা, চেক দিয়ে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ৪৮টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়।

গত সোমবার রাতে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার রেডিসন ব্লু হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীব কুমার দাশ ইত্তেফাককে জানান, আদালতে হাজির করার পর বিচারক গ্রেফতারকৃত ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।