১১০ কোটি টাকা পাচার মামলা

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান কারাগারে

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০০:১৩

বাগেরহাটে এবার জমি বেচাকেনার প্রতিষ্ঠান নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমানকে দুদকের করা ১১০ কোটি টাকা পাচারের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে প্রতারণা মামলার আসামি নিউ বসুন্ধরার চেয়ারম্যান আনিসুর রহমান আত্মসমর্পণ করলে আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কঠোর নিরাপত্তায় পুলিশ তাকে জেলা কারাগারে পৌঁছে দেয়।

এই নিয়ে দুদকের করা টাকা পাচারের মামলার এজাহার নামীয় দুই আসামিই আদালতে আত্মসমর্পণ করলেন।