সাংবাদিক বেগম আখতারুন্নাহার বেবীর ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা এবং পত্রিকাটির সাবেক পরিচালক ও ‘মহিলা অঙ্গন’ পাতার সম্পাদিকা বেগম আখতারুন্নাহার বেবীর ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (৭ এপ্রিল)। ১৯৯২ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

সাংবাদিকতা ও সংবাদপত্র ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখা এই মহীয়সী নারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর পশ্চিম ধানমন্ডির মধুবাজার এলাকায় (পুরাতন ১৯ নম্বর রোড, বর্তমান ২৫০ নম্বর রোড) মরহুমার নিজ বাসভবনে বাদ এশা এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

বেগম আখতারুন্নাহার বেবীর সন্তানরা এই মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশের সংবাদপত্র শিল্পে নারী সাংবাদিকদের পথচলা ও ব্যবস্থাপনায় তার ভূমিকা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

ইত্তেফাক/এনএন