শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৯:২৪

শেরপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

বন্দুকযুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এএসআই আরিফুল হকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। 

জানা যায়, পুলিশ সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তি নিহত হন। আহত পুলিশ সদস্যদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি