ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়বো: ইমরান খান

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৩:৩১

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেইসঙ্গে এই বিষয়টি তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলবেন বলে জানান। খবর বিবিসির।  

ইমরান খান বলেছেন, কাশ্মীর নিয়ে ভারতের ওই পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করেছে। সেইসঙ্গে আশঙ্কা করেন, ভারত সেখানে জাতিগত নির্মূল অভিযান চালাতে পারে। 

গত সোমবার ভারত সরকার কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা তুলে নেয়। বর্তমানে কাশ্মীর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের ব্যাপারে ইমরান খান আরও বলেন,  তিনি সারা বিশ্বকে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়টি জানাতে চান।

ইমরান খান বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে, যা নিয়ে আমরা এখন পর্যালোচনা করছি, বিষয়টি আমরা সাধারণ পরিষদে তুলবো। প্রতিটি সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমরা কথা বলবো... গণমাধ্যমের কাছে আমরা তুলে ধরবো এবং সারা পৃথিবীর মানুষকে জানাবো। 

আরও পড়ুন: অস্ত্র কর্মসূচির জন্য ২০০ কোটি ডলার চুরি করেছে উ. কোরিয়া​

এছাড়া তিনি বলেন, তারা স্থানীয় মানুষজনকে সরিয়ে দেবে এবং অন্যদের সেখানে নিয়ে আসবে এবং তাদেরই সংখ্যাগরিষ্ঠ করে তুলবে। ফলে স্থানীয়রা মানুষরা তাদের দাস হওয়া ছাড়া আর কিছু করার থাকবে না।

ইত্তেফাক/এসআর