যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের তেল শোধনাগারে হামলা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ২১:০৪

যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের একটি তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (৮ এপ্রিল) সকালে এ হামলার ঘটনা ঘটে।

ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার হামলার শিকার হয়েছে।

মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা ও অগ্নিনির্বাপক দলগুলো আগুন নিয়ন্ত্রণে এনে তা নেভাচ্ছে এবং স্থাপনাটি সুরক্ষিত করছে।’ 

সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 
ইত্তেফাক/এমএস