চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজরা খাল থেকে এক জলাবদ্ধতা নিরসন প্রকল্পে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে স্থানীয়রা খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত শ্রমিকের নাম বিদ্যুৎ মিয়া (২৫-৩০)। তার বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ। তিনি ওই এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
এই বিষয়ে স্থানীয় আহসান হাবিবুল আলম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই শ্রমিকে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চকবাজার থানার ওসি বাবুল আজাদ বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
