তাসনিয়া ফারিন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:৫১

প্রচ্ছদ তারকা

হাসিতেই কুপোকাত!

 

ফারিনের মায়াবী চাহনি আর লাস্যময়ী হাসিতে কুপোকাত আঠারো থেকে আশি সব বয়সের দর্শক। নির্মাতা-প্রযোজকরাও তাঁর প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তাইতো এখন সময়ের ব্যস্ততম ছোটপর্দার অভিনেত্রীর তকমা জুটেছে তাঁর নামের পাশে। তবে অভিনয়ে এখনো শেখার অনেককিছুই বাকি। তবুও নিজের নিজের মেধায় কোনো খুঁত বুঝতেই দেন না!

এক্স বয়ফ্রেন্ড, ফার্স্ট ইয়ার ডেম কেয়ার-টু, লাভ অ্যান্ড লস্টসহ বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি। দিনদিন নাটকের সংখ্যা বাড়ছেই। এছাড়া মিউজিক ভিডিওতেও দেখা যায় তাঁকে। প্রায় প্রতিদিনই নতুন নতুন নাটক, মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব পাচ্ছেন তিনি।

তবে ফারিনের সঙ্গে কথা বলে জানা যায়, অভিনয়ের প্রতি তাঁর কোনো আগ্রহই ছিল না। তিনি বলেন, ‘আমার মা খুব আগ্রহী ছিলেন। মা আমার কিছু ছবি এক আপুকে দেন। সেই আপুর মাধ্যমেই বিজ্ঞাপনে ডাক পাই। এক প্রকার মা আমাকে জোর করে নিয়ে যান। এরপরই শুরু।’

ফারিন নিয়মিত কাজ করবেন কি-না তা তিনি নিজেই জানেন না। তবে তাঁর উদ্দেশ্য অল্প কাজ করলেও যেন দর্শকদের হূদয়ে স্থান করে নেয়। বড়পর্দা নিয়ে প্রশ্ন করলে ফারিন বলেন, ‘সবার ইচ্ছে, স্বপ্ন থাকে বড়পর্দা। আমিও এর ব্যতিক্রম না। ইচ্ছে আছে বড়পর্দায় কাজ করার। ছবির প্রস্তাবও আসছে। কিন্তু বড়পর্দা আর আমিও নতুন, তাই বুঝে-শুনে ধীরে ধীরে এগুতে চাই। হঠাত্ করে কোনো সিদ্ধান্ত নেবো না।’