নাটক ‘বার্ষিক পরীক্ষা’

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:৫৩

ঈদের চতুর্থ দিন

চ্যানেল:চ্যানেল আই

সময়:রাত ৯টা ৩৫ মিনিট

চ্যানেল আইতে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বার্ষিক পরীক্ষা’। নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন সাফা কবির, অ্যালেন শুভ্র, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, সুজাত শিমুল প্রমুখ।

মফস্বল গ্রামের মেয়ে রূপা, সে প্রতিনিয়ত স্কুলে যাওয়া-আসা করতো। হঠাত্ একদিন তার কাছে মনে হলো স্কুলে যাওয়াটা বৃথা। সে আর স্কুলে যেতে চাচ্ছে না। তার মা হঠাত্ করে জানতে চায় সে কেন স্কুলে যাচ্ছে না। সে কোনো উত্তর দেয় না। রূপার মা বাড়িতে ডাকে রূপার বান্ধবী কঙ্কাকে। কঙ্কা জানায় সে কিছু জানে না। কঙ্কা রূপার ভালো বান্ধবী। যেহেতু কঙ্কা কিছু বলতে পারে না, তখন রূপার মা তাকে জেরা করা শুরু করে। সেসময় মা শরণাপণ্ন হয় রূপার বাবার। রূপার বাবা এসবের কিছুই জানে না। রূপার বাবা অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, রূপা তার এক স্কুল শিক্ষককে ভয় পায়। তবে শিক্ষকের সম্পর্কে সে কিছু বলতে চায় না। এ কারণে সে স্কুলে যেতে চায় না। রূপার বাবা-মা স্কুলে যায়, স্কুলে গিয়ে অনুসন্ধান করার চেষ্টা করে যে, সমস্যাটা আসলে কোথায়!