হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী আরাফাত ও নাইমুল

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৪:০৭

হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন এর ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নাইমুল হাসান টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে আরাফাত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সংগঠনের অন্যান্য পদে সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ বণিক, কোষাধ্যক্ষ আশফাক জামান, দপ্তর সম্পাদক হুযাইফা, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। হাউসবোট পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, নিরাপত্তা জোরদার এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

ইত্তেফাক/এএইচপি