এশিয়ান গেমস হকির টিকিট পেয়েও অখুশি খেলোয়াড়রা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৪:১৮

থাইল্যান্ড থেকে এশিয়ান গেমস হকিতে খেলার টিকিট হাতে পরশু ঢাকায় ফিরেছে বাংলাদেশ হকি দল। বাছাই হকিতে এবার পঞ্চম হয়েছে। গতবার ফাইনাল খেলেছিল। বাংলাদেশ হকি দল এশিয়ান গেমস হকির বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। কিন্তু এখন হকির এমনই দুরবস্থা-ক্রমেই নিচের দিকে নামছে। ব্যাংককে বাছাই খেলতে গিয়ে অন্যান্য দেশের হকি খেলোয়াড়দের মান দেখে এসেছেন ফজলে রাব্বী, জয়, রাকিন, মিমো, আমিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, রোমান সরকার, গোলরক্ষক বিপ্লব খুজুর, সামিনরা।

অন্যান্য দেশ অনেক এগিয়ে গেছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার মতো সামর্থ্য নেই এখন। এ ধরনের টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে যেরকম প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার সেটা না করেই খেলতে গিয়েছিল বাংলাদেশ। বাছাই টুর্নামেন্টে যৌথভাবে সাত গোল করে শীর্ষ গোলদাতা হয়েছেন পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট আশরাফুল ইসলাম। তার চোখে নিজের দেশ অনেক পিছিয়ে গেছে।

৪-৩ গোলে তাইপেকে হারিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ গোলে হেরে কলঙ্কিত হয়েছে। উজবেকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র হয়। হংকংয়ের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে টাইব্রেকিংয়ে জিতে কোনো রকমে এশিয়ান গেমস হকিতে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। আর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে তাইপেকে হারিয়েছে ৩-২ গোলে।

May be an image of ‎text that says "‎AirAsia SW AiAsia VIDA 0太四 THAILANE 2毒示町 VIDA JSW ptt HF HOCHET MEN'S MEN'SASIANGAMES ASIAN GAMES QUALIFIER: 2026 に polytan (oc) JSW 空m色 ptt ptt polytan NSDF ②表示灯 Wlamih AirAsia Asia NSDF ptt 1 Hero NSDF VIDA ptt Hero Blrmth pt JSW 00大日 G ptt DA PAL AirAbia ส ptt NSDF palykan 予灯 NSDF Hero VSDF لمق BB4mA" patt Paanl Hero Dff 出合まさ 2番小口 ကြင့) IFIH A ๒๓๓ PODZEN ptt LALtet NSDF 2 ptt ptt NSDF Cmiralh NSDF nTTKM 2 .‎"‎

মাথা নিচু করে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশ হকি দলকে। প্রতিপক্ষ সম্পর্কে আশরাফুল জানিয়েছেন, ওরা উচ্চ গতিসম্পন্ন ম্যাচ খেলে। অনেক খেলোয়াড় ইউরোপে খেলেন। 'অন্যরা অনেক ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছিল। আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারেনি। আমরা বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলতে পারিনি। পুলিশের সঙ্গে খেলে কি-ই বা প্রস্তুতি নেওয়া যায়। আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে আছি। এমন না যে আমরা কষ্ট কম করেছি। অন্যরা যেভাবে প্রস্তুতি নিয়ে এগিয়েছে, আমরা তার একভাগও দেইনি। ফিটনেসেও অন্যরা এগিয়ে।'

জাতীয় দলের প্রস্তুতিতেও ছিল অপরিকল্পনা। এশিয়ান গেমসের বাছাইয়ে এবার অন্যান্য দেশ দেখেছে বাংলাদেশের হকি কীভাবে দিনে দিনে পিছিয়ে যাচ্ছে। হংকং, শ্রীলঙ্কা, উজবেকিস্তান তারাও নাকি জানতে চেয়েছিল বাংলাদেশ ফাইনাল খেলতে আসে, সেই দেশের হকির দুরবস্থা কেন। খেলোয়াড়রা কোনো জবাব দিতে পারেননি। খেলোয়াড়রা দাবি করলেন তারা লিগ খেলতে পারেন না। ফেডারেশন কবে লিগ আয়োজন করতে পারবে তা জানা নেই। হকি ফেডারেশন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অ্যাডহক কমিটি বার বার বলে আসছে, তারা লিগ আয়োজনের চেষ্টা করছেন। কবে লিগ হবে সেই তারিখ কবে ঘোষণা দেওয়া হবে হকির কর্মকর্তারাও বলতে পারছেন না।

ইত্তেফাক/জেডএইচ