বৈরী আবহাওয়ায় উত্তাল থাকা বঙ্গোপসাগরে একটি জেলে ট্রলার ডুবেছে। এতে ফরহাদ হোসেন (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সোনারচর থেকে ৮ কিলোমিটার দক্ষিণের বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয় জেলেরা জানায়, বুধবার দুপুর ২টার দিকে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এ কারণে চরআন্ডা গ্রামের মিলন হাওলাদারের মালিকানাধীন একটি ট্রলার বঙ্গোপসাগর থেকে চরমোন্তাজের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যে ৭ মাঝিমাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। পরে অন্য ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলারসহ ৬ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আর ফরহাদ নামের অপর এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী রাব্বি হত্যার কারণ নিয়ে অন্ধকারে পুলিশ
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। খোঁজখবর নিচ্ছি।’
ইত্তেফাক/নূহু
