অনূর্ধ্ব-২১ হকির উন্মুক্ত ট্রায়াল শেষে ৩৫ জন নির্বাচিত

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:০৫

 স্পোর্টস রিপোর্টার

আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপের জন্য অনূর্ধ্ব ২১ দলের উন্মুক্ত ট্রায়াল শেষে ৩৫ জনকে নির্বাচত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ছয় দিনের অনুশীলন শেষে ট্রায়ালে অংশ নেয়া শতাধিক খেলোয়াড় থেকে এদের বাছাই করা হয়।

বাছাইয়ের দায়িত্বে থাকা কোচ মামুন-উর-রশিদ ও নির্বাচকদের মতামতের ভিত্তিতে নির্বাচিত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়। ১৮ আগস্ট থেকে এদের নিয়ে শুরু হবে অনূর্ধ্ব ২১ দলের দীর্ঘমেয়াদি ক্যাম্প। এদের সাথে সরাসরি যোগ দিবেন জাতীয় দল ও প্রিমিয়ার লিগের ২৫ জন খেলোয়াড়।

নির্বাচিতরা হলেন

n ফরোয়ার্ড

খলিলুর রহমান, সিহাব হোসেন, দেবাশীষ কুমার রায়, তাসিন আলী, ওবায়দুল হক জয়, প্রমোদ দেওয়ান, হূদয় হোসেন আনাস, জিসাস উল্লাহ আবির।

n মাঝমাঠ

আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, মো. মেহেদী হাসান, মো. জাহিদ হোসেন, সাবাদুর রহমান মিঠু, মো. রকিবুল হাসান, নাজমুল হাসান মৃদুল, রকিবুল হাসান, আজিজুল ইসলাম, আশরাফুল আলম, হূদয় শেখ, রায়হান কালা।

n রক্ষণভাগ

মেহরাব হাসান, মেহেদী হাসান, শোয়েব মল্লিক তনয়, সাদমান সাকিব, আমিরুল ইসলাম, মো. আকিব হোসেন; গোলরক্ষক হিসেবে সাইজুদ্দিন, সাকিব মাহমুদ অভি, আলামিন মিয়া ও নুরুজ্জামান নয়ন, সজিবুর রহমান, রাজিব দাস, মিরাজুল ইসলাম ও পারভেজ হোসেন।