‘কোন বা পথে নিতাই গঞ্জে যাই’ ‘পরাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’ এমন অসংখ্য জনপ্রিয় গানের বাউল সঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার তিনি সাভারের জামসিং এলাকার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল এন্ড কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৬২১ নম্বর রুমে চিকিৎসাধীন।
কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পুষ্প জানান, তার মা গুরুতর অসুস্থ, কথা বলতে পারছেন না। শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তিনি তার মায়ের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে কাঙ্গালিনী সুফিয়ার অসুস্থ হওয়ার খবর শুনে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান অনেক ভক্ত।
আরও পড়ুনঃ নৌকায় ভোট চেয়ে অপু বিশ্বাসের বার্তা
সংগীতে অসামান্য অবদানের জন্যা ৩০টি জাতীয় ও ১০টি আর্ন্তজাতিক পুরস্কার লাভ করেন এই গুণী বাউল সংগীত শিল্পী।
ইত্তেফাক/নূহু
