বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর সভাপতি পদে মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে গিয়াসউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। এম ইকবাল হোসেন কাজী আনোয়ারুল হক সহসভাপতি পদে নির্বাচিত হন। গতকাল বুধবার অ্যাসোসিয়েশনের পল্টনের প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০১৯-২০২০ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন।
পরিচালনা পরিষদের নবনির্বাচিত সাত জন সদস্য হলেন সাধারণ গ্রুপ—মো. জসিম উদ্দিন, সামিম আহমেদ, শাহেদুল ইসলাম হেলাল, কাজী আনোয়ারুল হক, ফেরদৌস ওয়াহেদ। সহযোগী গ্রুপ—মো. নুর আলম বাচ্চু ও মো. গোলাম কিবরিয়া। পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন গিয়াসউদ্দিন আহমেদ, মো. ইউসুফ আশরাফ, এ কে এম জহিরুল কাইয়ুম খান, হুমায়ুন কবির বাবলু, মো. ইয়াকুব, এ টি এম সাঈদুর রহমান বুলবুল, রিয়াদ মাহমুদ, মো. শাহজাহান, তোফায়েল কবির খান, মো. খোরশেদ আলম, হাজি আব্দুল মান্নান, আব্দুল মুমিত, এনামুল হক। -প্রেস বিজ্ঞপ্তি
