ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের নতুন ডিএমডি

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৫৭

মোহাম্মদ সাইদুজ্জামান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি ২০০৫ সালের আগস্ট মাসে অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কোম্পানিতে চাকরি শুরু করেন। ফিনিক্স ফাইন্যান্সে যোগ দেওয়ার আগে তিনি ইনসিওরেন্স সেক্টর এবং উত্পাদনমুখী বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কোম্পানি সচিব এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি