বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনায় অশালীন আচরণের অভিযোগে বাদশা (৩০) নামে এক বখাটেকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে বরগুনার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া তাসনীম এ দণ্ড দেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলো। এ সময় ফুল ঢলুয়া গ্রামের আবদুল মজিদের বখাটে ছেলে বাদশা তাদের সঙ্গে অশালীন আচরণ করে। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশ ও প্রশাসনকে খবর দেয়। বিকেলে বরগুনার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া তাসনীম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বাদশাকে কারাগারে পাঠানো হয়েছে।
