কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
জোয়ারের পানিতে বুধবার কাউখালীর নদী তীরবর্তী পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্তত ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। গত তিনদিনে জোয়ার ও বৃষ্টিতে নদীর পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের খেত, বসতঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। নদীতীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষা, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, আমরাজুরি, জয়কুল, বিড়ালজুিড়, ডুমজুড়ি, কুমিয়ান, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
