লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহন উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাটে বুধবার সকালে বিআইডব্লিউটিএ’র নতুন লঞ্চ টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী শাওন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে সমাবেশে এমপি শাওন বলেন, উন্নয়নের মাধ্যমে লালমোহন ও তজুমদ্দিন উপজেলাকে আধুনিকায়নের অংশ হিসেবে এই লঞ্চ টার্মিনাল স্থাপন করা হলো। আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এর আগে মেঘনা পাড়ে জাইকার অর্থায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ‘নুরুন্নবী চৌধুরী শাওন সড়ক’ নামে নতুন সড়কের উদ্বোধন করা হয়।
