মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:২৮

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচিতে আবারও ছদ্মবেশে ৩৫০ পিস ইয়াবাসহ সাইদুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বেলকুচি উপজেলার দেলুয়া রাণিপুরা সড়ক থেকে ভ্যানচালক ও যাত্রী সেজে সাইদুল ইসলামকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম তালুকদার বেলকুচি পৌর এলাকার বেড়াখারুয়া পূর্বপাড়া গ্রামের মৃত তারা তালুকদারের  ছেলে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, মঙ্গলবার গভীর রাতে তিনি ও এএসআই রেজা একটি ভ্যান নিয়ে অভিনব কায়দায় চালক ও যাত্রী সেজে সাইদুলকে মাদকসহ আটক করেন। তাদের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সাইদুলের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।