বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে কম্পিউটারের দোকানে পর্নোগ্রাফি রাখার দায়ে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলাম। ওই ব্যবসায়ীর নিজ দোকান বোর্ডঘর নামক এলাকা থেকে একটি মনিটর, হার্ডডিক্স, সিম কার্ড ও মেমোরি উদ্ধার করেছে পুলিশ।
