হে হেমন্ত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৪

ভ্রমর তোকে পেলাম আজি

ঘুমন্ত—

গুঞ্জনে তাই শুধুই শুনি

হেমন্ত!

 

ফড়িং তোকে ছুঁলাম আজি

জীবন্ত—

ঘাসের পরে হরিণ নাচে

হেমন্ত!

 

রোদ্দুর তোকে পেলাম আজি

পড়ন্ত—

মেঘের মেয়ে আঁকতে থাকে

হেমন্ত!

 

দোয়েল তোকে ছুঁলাম আজি

দুরন্ত—

ধূলির ছেলে গাইতে থাকে

হেমন্ত!

 

লণ্ঠন তোকে পেলাম আজি

নিভন্ত—

হিজল বনে ডাকছে ঘুঘু

হেমন্ত!

 

শিমুল তোকে ছুঁলাম আজি

উড়ন্ত—

তিতির ডানা উড়ছে ঝিলে

হেমন্ত!