ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হোক

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:৩২

আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে যাতায়াতের মাধ্যমগুলো হলো বাস, ট্রেন, অ্যারোপে­ন, মোটরবাইক ইত্যাদি। ঈদের সময় ট্রেনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। ট্রেনের ছাদেও কষ্ট করে মানুষকে যেতে দেখা যায়। অন্যদিকে বাসে দূরের গন্তব্যে চেয়ার কোচ এবং এসি সিটগুলোতে থাকে আরাম-আয়েশে যাওয়ার ব্যবস্থা। ঈদের সময় মহাসড়কগুলোতে দেখা যায় তীব্র যানজট এবং সড়কের বেহাল দশার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনাও ঘটে। পরিশেষে, সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছাবে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে—এই কামনাই করি।

মো.ওসমান গনি শুভ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়