নাটোরের সিংড়ায় আত্রাই নদীর দমদমা এলাকায় নৌকা থেকে পড়ে গিয়ে একজন মাঝি নিখোঁজ হয়েছেন। ওই মাঝির নাম মাহফুজ (৩০)। তিনি উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সারদানগর গ্রামের আবুল প্রামানিকের ছেলে। দমদমা এলাকায় ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিনি নৌকা থেকে পড়ে যান।
আরও পড়ুন: কামারখন্দে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৫টার দিকে সিংড়া ফেরিঘাট এলাকা হতে একটি নৌকা যাত্রীসহ পতিসরের দিকে যাচ্ছিলো। এমন সময় হাসপুকুরিয়া এলাকায় পৌঁছলে মাঝির অসাবধানতার কারণে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে যান। সংবাদ পেয়ে ডুবুরী দল উদ্ধার কাজ শুরু করে। পরে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা যায়।
ইত্তেফাক/নূহু
