ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৭

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। তবে, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। পাওয়ার প্লেতে হারিয়ে ফেলেছে ৩ উইকেট। ১০ ওভার শেষে সংগ্রহ ৩৬ রান। ও’রুর্ক তার ৫ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন। 

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই উইকেটকিপার টম ল্যাথামকে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপর আউট হন তানজিদ তামিম।

দুটি দারুণ চার ও ভালো ব্যাটিংয়ের বড় ইনিংসের সম্ভাবনা তৈরি করেছিলেন সৌম্য। কিন্তু তানজিদের মতোই প্লেড অন হয়ে ফিরলেন। ৯ম ওভারে ও’রুর্কের তৃতীয় বলটি একটু উঠেছিল। ব্যাটটি একটু ক্রস করে নিচে খেলতে গিয়ে বল স্টাম্পে টেনে নেন সৌম্য। বোল্ড হয়ে ২৬ বলে ১৮ রানে ফেরেন।

ইত্তেফাক/এসএইচ