১০ গোলের রোমাঞ্চ, ঐতিহাসিক ম্যাচ ড্র করলো বাংলাদেশের মেয়েরা 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২০:২৭

এশিয়ান গেমসের বাছাইপর্বে চায়নিজ তাইপের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ নারী হকি দল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ১০ গোলের পাগলাটে ম্যাচ ৫-৫ গোলের সমতায় শেষ হয়। 

জিততে না পারলেও এই ম্যাচ দিয়েই দেশের হকিতে লেখা হয়ে গেছে একটি ইতিহাস। ১৯৭৮ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করে বাংলাদেশ পুরুষ হকি দল। অন্যদিকে, এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললো বাংলাদেশের মেয়েরা।

May be an image of hockey, football and text that says "FIH EMA 16 FH RMASHA 8 dare dune" ្លាធ 10 dream )I KOM AS V ASIONAL AASIONAL NAL POLIG by Pol"

বিশ্ব হকির র‍্যাংকিংয়ে ৫৫তম স্থানে চায়নিজ তাইপে। প্রথম আন্তর্জাতিক হকি খেলতে নামা বাংলাদেশ নারী দল এখনো র‍্যাংকিংয়ের খাতায় নামই লেখাতে পারেনি। তবুও লড়াই করেছে সমানে সমান।

প্রথম কোয়ার্টারেই দুই দলের লড়াই জমে ওঠে। একের পর এক আক্রমণ করে অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ নারী দল। সুযোগটা কাজে লাগিয়ে গোল করেন আইরিন আক্তার।

May be an image of ‎American football, football and ‎text that says "‎7 ero KID ORPITA FY עח FEDEL SI INDON IND ON اک OUKEN OU EN تهب‎"‎‎

১ মিনিট পরই পাল্টা আক্রমণে গোল হজম করে বাংলাদেশ। তাতে অবশ্য দমে যায়নি দল। দশম মিনিটে চমৎকার এক গোছানো আক্রমণে আরেকটি পেনাল্টি কর্নার পেলে তা থেকে বাংলাদেশকে দ্বিতীয় গোল এনে দেন অধিনায়ক অর্পিতা পাল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৩–১ করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর শুরু চায়নিজ তাইপের প্রতিরোধ। দ্বিতীয় কোয়ার্টারের ভেতরই ম্যাচে সমতা ফেরায় তারা। তৃতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ৫–৩ গোলেও।

May be an image of football, hockey and text that says ": Hero"

বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা। শেষ পর্যন্ত ৫-৫ গোলে ড্র করে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।  

ইত্তেফাক/জেডএইচ