প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২২:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তার সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। লন্ডনের           হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় গতকাল বুধবার বিকাল ৬টা ২০ মিনিটে লন্ডন ত্যাগ করেছেন। ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব ঊইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।