ঈদের সময় ঘরমুখো মানুষকে যাতে ট্রাকে চেপে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত না করতে হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। বুধবার দুপুরে ঢাকার ধামরাইয়ে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিউটি পার্লার ও বুটিক্্স অ্যান্ড কসমেটিসক শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় পৌর মেয়র আলহাজ গোলাম কবীর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।
