নির্বাচনের আগে পানি সংকটের সমাধান করার অঙ্গীকার করেছিলেন মেয়র। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। আর তাইতো এর শাস্তি ভোগ করতে হয়েছে তাকে। কিন্তু পরবর্তী ভোটে নয়, এর আগেই ক্ষুব্ধ হয়ে নগরবাসী এক সহযোগীসহ তাকে স্কার্ট ও ব্লাউজ পরিয়ে রাস্তায় প্রকাশ্যে ঘুরিয়েছেন। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় হুইক্সটন প্রদেশের শহর সান আন্দ্রেস পুয়ের্তো রিকোতে। শহরের মেয়র জাভিয়ের জিমেনেজ নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন, নির্বাচিত হলে শহরের পানির সংকট দূর করবেন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবেন। কিন্তু সেটা করতে পারেননি তিনি। এরপরই ক্ষুব্ধ হন নগরের বাসিন্দারা। তবে মেয়র স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, তহবিলের সংস্থান না থাকায় তিনি অর্থ বরাদ্দ করতে পারছেন না। - ইন্ডিয়ান এক্সপ্রেস
