মির্জাপুরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৪:৩২

মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে মো. আরিফ হোসেন কাজল (২৭) নামে ডেঙ্গু আক্রান্ত এক যুবক বুধবার রাতে মারা গেছেন। তিনি উপজেলার ওয়ার্শি ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আলম মিয়া।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম হালিম বলেন, আরিফ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৪ আগস্ট ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।কুমুদিনী হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার জন্য জরুরিভাবে হেলথ ইমাজেন্সি অপারেশন কন্টোল রুম খোলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. শামীম হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য জনসচেতনা বাড়ানো হয়েছে। হাসপাতালের চিকিৎসক-নার্সরা নিয়মিত কাজ করে যাচ্ছেন।

ইত্তেফাক/আরকেজি