ঝিনাইদহ শহরের ধোপাঘাটায় নবগঙ্গা নদীর উপর নির্মাণাধীন একটি ব্রিজের দুইটি গার্ডার (বেষ্টক) গত ৪ আগস্ট ভেঙ্গে পড়ে। এ নিয়ে দৈনিক ইত্তেফাক অনলাইনে ‘ভেঙ্গে পড়লো ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের গার্ডার’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। যা প্রকল্প পরিচালকের দৃষ্টিগোচর হয়েছে। দৈনিক ইত্তেফাকের অফিসে গত ৭ আগস্ট (বুধবার) ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ প্রকল্পের পরিচালক মোহাম্মাদ জাওয়েদ আলম একটি বিবৃতিতে পাঠিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, গত ০৫ ও ০৬ আগস্ট ২০১৯ তারিখে ‘ভেঙ্গে পড়লো ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের গার্ডার’ শিরোনামে ইত্তেফাকের সংবাদটি অত্র প্রকল্পের দৃষ্টি গোচর হয়েছে। জাইকার অর্থায়নে ‘ওয়েস্টর্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক চুক্তি নং পি ডাব্লিউ-০৩ এর অধীনে ঝিনাইদহ ধোপাঘাটা সেতুসহ খুলনা অঞ্চলে মোট ০৯ টি সেতু নির্মাণের কাজ চলমান আছে। গত ৪ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে ধোপাঘাটা সেতুর পিয়ার নং-১ ও পিয়ার নং ২ এর মধ্যবর্তী স্প্যানের ৫টি গার্ডারের মধ্যে একটি গার্ডারকে উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইড্রেলিক জ্যাকের নির্দিষ্ট বিয়ারিং প্যাডে সফলতার সঙ্গে স্থাপনের কাজ চলছিলো। উল্লেখ্য যে, ইতোমধ্যেই ৫টি গার্ডারের মধ্যে ৩টি গার্ডার স্ব স্ব বিয়ারিং প্যাডে সফলতার সঙ্গে স্থাপন পূর্বক ভারসাম্য নিশ্চিত করার লক্ষে লোহার রডের টাইবার দিয়ে আটকে রাখা হয়েছিলো। কিন্তু অপর একটি গার্ডারকে তার নির্দিষ্ট বিয়ারিং প্যাডে স্থাপনের সময় পাশের গার্ডারের নিরাপত্তা টাইবারের সঙ্গে আকর্ষিক সংঘর্ষে আঘাতপ্রাপ্ত হলে টাইবারটি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে গার্ডটি ভারসাম্য হারিয়ে পাশের অপর একটি গার্ডারের ওপর পড়লে দুটি গার্ডার নিচে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত দুটি গার্ডার নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে দ্রুত পুনর্নির্মাণ কররে।

আরো পড়ুন: বানারীপাড়ায় গণধর্ষণের শিকার কিশোরী, ধর্ষক গ্রেফতার
উল্লেখ্য, অত্র প্রকল্পের আওতায় নির্মাণাধীন সেতার বিভিন্ন অঙ্গ এবং এতে ব্যবহার মালামালসূমহ চুক্তিপত্রের বিনির্দেশ অনুযায়ী দেশি ও বিদেশী বিশেষজ্ঞদের তত্বাবধানে যথাযথ মান নিয়ন্ত্রণের মাধমে সম্পন্ন করা হয়।
ইতিমধ্যে সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক পৃথক দুটি দলকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
