অধিকৃত পশ্চিম তীরে এক ইহুদি বসতির কাছ থেকে বৃহস্পতিবার ইসরাইলি এক সৈন্যের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটিতে ছুরিকাঘাতের অনেক চিহ্ন রয়েছে। দেশটির সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
এ ঘটনার ব্যাপারে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে হেরনের উত্তরে এক ইহুদি বসতির কাছ থেকে ছুরির আঘাতের চিহ্ন থাকা এক সৈন্যের লাশ উদ্ধার করা হয়েছে।’
সেনা বাহিনী জানায়, নিহত সৈন্য’র নাম ভির সোরেক। সে প্রাথমিক সেনা প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থী ছিলো। তার বয়স ১৯ বছর।
আরও পড়ুনঃ বিক্ষোভে উত্তাল কাশ্মীর উপত্যকা, হতাহত ৭
বিবৃতিতে দাবি করা হয়, হামলায় আক্রান্ত হওয়ার সময় ওই সেনার গায়ে ইউনিফর্ম ছিলো না এবং তার সঙ্গে কোন অস্ত্রও ছিলো না।
ইত্তেফাক/টিএস
