বাঁশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:১৯

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত শিশুর নাম আঁখি আক্তার (৬)। উপজেলার গণ্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আঁখি ওই এলাকার জাহাঙ্গীর আলমের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে বাড়ির লোকজন দীর্ঘক্ষণ তার অনুপস্থিতিতে তাকে খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে আঁখি আক্তারের নিথর দেহ ভেসে উঠতে দেখে। পরবর্তীতে তাকে পানি থেকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশা মুনমুন তাকে মৃত ঘোণা করেন।

আরও পড়ুনঃ তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‍্যাব-পুলিশকে চিঠি

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম দেখা দিয়েছে।

ইত্তেফাক/নূহু