কিশোরগঞ্জে কালভার্ট ধ্বসে যাওয়ায় যান চলাচল বন্ধ

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৯:৩২

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কাচারীর হাট থেকে গুয়াপাড়া যাওয়ার সড়কে একটি কালভার্ট ধ্বসে পড়েছে। এ কারণে ওই সড়ক দিয়ে সকল ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুভোর্গের  শিকার হচ্ছে এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে কালভার্টটি ধ্বসে যাওয়ায় ওই সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

নিতাই ইউনিয়নের কাচারীর হাট গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ, কেরামত আলী, ছকমাল হোসেনসহ অনেকে বলেন, গুয়াপাড়া সড়কের ওপর নির্মিত কালভার্টটি ধ্বসে যাওয়ার প্রায় এক মাস অতিবাহিত হলেও চেয়ারম্যান কিংবা মেম্বার কোন পদক্ষেপ নিচ্ছে না।  ফলে গুড়াপাড়া ও কাচারীর গ্রামের প্রায় ৫ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

আরও পড়ুন: মুকসুদপুরে অসুস্থ মুক্তিযোদ্ধার নেই মাথা গোজার ঠাঁই!

নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, 'দরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল আজহার চাল বিতরণের কারণে  কালভার্টটি মেরামত করতে পারছি না। ঈদের পরে কালভার্টটি সংস্কার করা হবে।

ইত্তেফাক/নূহু