আইটি কনসাল্টিং ও সফটওয়্যার সল্যুউশন কোম্পানি ইজেনারেশন লি. ও সিনেসিস আইটি লিমিটেড সম্প্রতি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর (ডিডিএম) এর সাথে একটি চুক্তিস্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দু’টি যৌথভাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর (ডিডিএম) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিউম্যান রিসোর্সেস পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএম) তৈরিতে কাজ করবে। দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) কর্তৃক অর্থায়নকৃত প্রকল্পটি যৌথভাবে জিতে নিয়েছে ইজেনারেশন ও সিনেসিস আইটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম-সচিব ও এসএনএসপি (এসএমওডিএমআরপিএ)- প্রকল্পের পরিচালক সত্যেন্দ্র কুমার সরকারর সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী এবং ইজেনারেশনের ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম।
