ঈদ উপলক্ষ্যে এমিরেটসে বিশেষ আপ্যায়ন

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২০:৪৮

আসন্ন ঈদুল আজহা উদযাপনকে কেন্দ্র করে এমিরেটস ১১ থেকে ১৪ আগস্ট তাদের সব ফ্লাইট ও বিমানবন্দর লাউঞ্জে বিশেষ খাবারের আয়োজন করছে। এ সময় সব যাত্রীদের আরবি বৈশিষ্ট্যপূর্ণ বিশেষ মেন্যু অফার করা হবে। রুটভেদে যাত্রীরা এমিরেটসের সিগনেচার ডিস, চিকেন কিংবা ল্যাম্ব ম্যাকবুস এবং ডেজার্ট হিসেবে খেজুর কেক আস্বাদন করার সুযোগ পাবেন। বৈশ্বিক এয়ারলাইন হিসেবে এমিরেটস বিশ্বের বিভিন্ন উত্সব উদ্যাপন উপলক্ষ্যে অঞ্চল ও মৌসুম বিবেচনা করে তাদের ফ্লাইট ও লাউঞ্জে বিশেষ মেন্যু পরিবেশন করে থাকে। —প্রেস বিজ্ঞপ্তি